মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার সদর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান প্রার্থী মসিউর রহমানের গণসংযোগ সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি সাতক্ষীরা জেলা বেকারি মালিক সমিতির আলোচনা সভা ও কমিটি গঠন: মনি সভাপতি, সাধারন সম্পাদক রবিউল কলারোয়ায় ২৮০টি মৌ-বাক্স পুকুরে ফে লে নি ধ ন, ২০ লক্ষাধিক টাকার ক্ষ তি র মুখে মৌচাষি ঢাবি সাংস্কৃতিক সংসদের শাস্ত্রীয় ভরতনাট্যম কর্মশালা সম্পন্ন: সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২৬ অর্থবছরের অনুদানের চেক বিতরণ বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জমি দ খ ল, ভাং চু র ও লু ট পা টে র প্র তি বা দে বি ক্ষো ভ মিছিল ও মানববন্ধন ডুমুরিয়ার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন ও এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান  সাতক্ষীরায় পুকুরের পানিতে খুঁজতে যেয়ে দুই শিশুর মৃ ত্যু

ভারতীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শ্যামনগর যশোরশ্বরী কালী মন্দির পরিদর্শন র‍্যাবের ডিজি’র

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৬০৭ বার পড়া হয়েছে

ভারতীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পূর্ব প্রস্তুতি দেখতে সাতক্ষীরার শ্যামনগরের যশোরশ্বরী মন্দির সরজমিনে পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম, পিপিএম। তিনিসহ তার সফরসঙ্গীরা সোমবার বেলা ১১ টার দিকে র‍্যাবের হেলিক্যাপ্টার যোগে সেখানে যান। এ সময় তিনি মন্দির প্রাঙ্গনে, হেলিপ্যাডসহ নিরাপত্তার বিষয় সার্বিক বিষয় খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী শ্যামনগরে আসছেন এই উপলক্ষে সম্মলিতভাবে সাদা পোষাকে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। সাথে সাথে তিনি সর্তক করেন এই নিরাপত্তা ব্যবস্থাকে কেউ যদি ব্যহত করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশের বিশেষ শাখার এসবি মনিরুল ইসলাম, র‍্যাব-৬ এর কমান্ডিং অফিসার লে: কর্ণেল রওশনুল ফিরোজ, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা সাতক্ষীরার উপপরিচালক জাকির হোসেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনসহ বিভিন্ন সরকারী অফিসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!