শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রা জ নী তি ছা ড় লে ন গোপালগঞ্জের এক আওয়ামীলীগ নেতা সাতক্ষীরায় ‘অদম্য জুলাই’ কর্মসূচিতে ছাত্রশিবিরের বি ক্ষো ভ মি ছি ল ও সমাবেশ বৃক্ষরোপন প্রকল্পে দু র্নী তি : সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা স্ট্যা ন্ড রি লি জ  সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে মা দ ক বি রো ধী মানববন্ধন  রাত দু’টোর অসমাপ্ত কল (তোমার জন্য) – কবি কল্যাণ ব্যানার্জি সাতক্ষীরায় বর্ণাঢ্য রথযাত্রা: সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন সাতক্ষীরা সদর উপজেলা সার্বজনীন পূজা মন্দিরের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলে শহীদ আবু সাঈদ দিবস পালিত কালিগঞ্জের গোবিন্দকাটিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবে বিএনপি নেতা কাজী আলাউদ্দিন কালিগঞ্জে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত 

কালিগঞ্জে ব্যাংকের ম্যানেজারসহ করোনা পজেটিভ ১৩

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে করোনা আক্রান্তদের দিয়েই অফিস চালাচ্ছে ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার (১৬ জুলাই) ব্যাংকটির পাঁচজন স্টাফ নতুন করে করোনায় আক্রান্ত হয়।

কালিগঞ্জ স্বাস্থ্য বিভাগ ব্যাংক কর্তৃপক্ষকে পাঁচজন স্টাফের করোনা পজেটিভ ধরা পড়েছে বলে জানিয়ে দেয়। এরপরও জনবল সংকট দেখিয়ে তাদের দিয়ে বিকাল ৫ টা পর্যন্ত অফিস করান কর্তৃপক্ষ। ফলে অফিস স্টাফও গ্রাহকদের মাঝে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাখা টিতে ম্যানেজার ও দুইজন সিকিউরিটি গার্ডসহ ১৩ জন করোনায় আক্রান্ত।

নতুন করে আক্রান্ত ব্যাক্তিরা হলেন, ব্যাংক কর্মকর্তা মুহাঃ সাইফুল ইসলাম (৪০), ফয়ছাল মাহমুদ, এইস এম খায়রুল্লাহ (৩৬), সিদ্দিকুর রহমান (৪১), ও সিকিউরিটি গার্ড হাবিবুর রহমান (৪২)।

এর আগে ব্যাংকটির আরো ৮ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়। তারা হলেন, ব্যাংকটির শাখা ব্যবাপস্থাপক নুর মোহাম্মদ, সেকেন্ড ম্যানেজার আবুল হোসেন, অফিস স্টাফ এসও নূরজ্জামান, শমসের আলী, খলিলুর রহমান, আকবার হোসেন, আব্দুর রহমান ও সিকিউরিটি গার্ড শরিফুল ইসলাম।

এছাড়া করোনা উপর্সগ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছে আরো ৫ কর্মকর্তা ব্যাংকটির সূত্র জানায়, শাখা টিতে মোট ৩৮ জন কর্মকতা রয়েছে। এছাড়া আরডিএস শাখায় আরো ১৩ জন অফিস স্টাফ রয়েছে। ব্যাংকটির কয়েক জন গ্রাহক জানান, ব্যাংটিতে বর্তমানে লেনদেন করতে ভয় পাচ্ছি। বেশির ভাগ স্টাফ করোনায় আক্রান্ত। সরকারের উচিৎ ব্যাংকটি লকডাউন করে দেয়া। ব্যাংটির এক কর্মকর্তা জানান, তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক রাসেল মহোদয় কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এছাড়াও কালিগঞ্জ থানার এএসআই অনুপ কুমার দাশ (৪০), থানার ষ্টাফ নাজমুল আলম (২৩), রিক্তা পারভীন ও বাজার গ্রামের শেখ আব্দুর রাজ্জাক (৩২) করোনা পজেটিভ হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, বৃহস্পতিবার আক্রান্তদের ১৩ জুলাই নমুনা নেওয়া হয় ১৬ জুলাই তাদের করোনা পজেটিভ এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!