
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ২০২১-২২। কড়া পুলিশী নিরাপত্তার মধ্যে দিয়ে শনিবার প্রেসক্লাব হলরুমে সকাল ১০ থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতীহীনভাবে ১৩ টি পদের বিপরীতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এবারের এ নির্বাচন সম্মিলিত সাংবাদিক ঐক্য পরিষদের বাপী-হাবিব-সুজন পরিষদের ১২ জন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম-সাধারন সম্পাদক পদে অপর গ্রুপের একজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হলেন, সভাপতি পদে মমতাজ আহমেদ বাপী পেয়েছেন ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী রাম কৃষ্ণ চক্রবর্তী পেয়েছেন ৪৮ ভোট। সহ-সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আব্দুল ওয়াজেদ কচি পেয়েছেন ৫১ ভোট, সাধারন সম্পাদক পদে মোহাম্মদ আলী সুজন পেয়েছেন ৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল কাশেম পেয়েছেন ৪৩ ভোট। অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম-সাধারন সম্পাদক পদে আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক পদে এম ঈদুজ্জামান ইদ্রিস, অর্থ সম্পাদক পদে শেখ মাসুদ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে শেখ ফরিদ আহমেদ ময়না নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহি সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মকসুমুল হাকিম, এম শাহীন গোলদার ও মাসুদুর জামান সুমন। এর আগে আদালত কর্তৃক গঠিত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভোট গণনা শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে এ ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কশিনারর দায়ীত্ব পালন করেছেন জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির। তার সহযোগী ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার শেখ শরিফুল ইসলাম ও অফিস সহকারী রাসেল রানা। নির্বাচনে ১০৪ জন ভোটারের মধ্য ১০৩ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.