শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদরের বিডিএফ প্রেসক্লাবে সাংবাদিক হাফিজের ২৭তম জন্মদিন উদযাপন  সাতাশ বছরের শিক্ষকতা জীবন থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অনুজিত কুমার মন্ডল  কালিগঞ্জে জমি নিয়ে বি রো ধ – মা ও ছেলেকে পি টি য়ে জ খ ম করেছে প্র তি প ক্ষ রা লেখা পড়া মেধার বিকাশ ঘটায় আর খেলা-ধূলা শরীর ও মনকে সুস্থ্য রাখে-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদে দোয়া অনুষ্ঠিত দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা সাতক্ষীরায় জ্বালানি তেলের মজুদ ও পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ কর্মসূচি তালায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘দেশ টাইমর্স’ নিজস্ব প্রতিনিধি মোঃ হাফিজুল ইসলাম’র জন্মদিনে শুভেচ্ছা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে সিলেট আ’লীগের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসির উদ্দিন খান সংগঠনের সকলকে নিয়ে শুক্রবার বিকালে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ’৭৫—এর ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ—সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, এ্যাড. শাহ ফরিদ আহমদ, এ্যাড. নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড. আহমদ আল কবীর, এ্যাড. শাহ মোশাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্ম—সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল, মো.আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামসুল আলম সেলিম সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ।

এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম—সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম—সাধারণ সম্পাদক আবু লাইস মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোঃ খাইরুল ইসলাম খালিদ, যুবলীগ নেতা মোঃ ইমরান মোল্যা, ছাত্রলীগ নেতা শেখ হামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!