
সাতক্ষীরার কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সভা ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদ্য প্রয়াত সভাপতি মুনসুর আহমেদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে লাঙ্গলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সাংবাদিক গোলাম হোসেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ডা. আব্দুর রহিম, মাস্টার ফজলুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা আনোয়ারুল কবির প্রমুখ।
উপস্তিত ছিলেন ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা কর্মী ও সমর্থকবৃন্দ। অনুষ্ঠানে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় একক প্রার্থী হিসেবে অধ্যাপক এমএ কালাম এর নাম সর্বসম্মতিক্রমে নির্ধারন করা হয় বলে জানা গেছে। আলোচনা শেষে সদ্য প্রয়াত জননেতা মুনসুর আহমেদ এর আত্মার মাগফেরাত কামনা কর দোয়া করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. রবিউল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.