
আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ১ নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার আরিফ।
তিনি বলেন, মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। আমরা বাঙ্গালী ২১ আমাদের অহংকার, ২১ আমাদের গর্ব, ২১ আমাদের চেতনা, এই চেতনাকে ধারণ করেই ডিজিটাল বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাচ্ছি। ২১ শুধু আমাদের নয়, ২১ এখন সারাবিশ্বের।

তিনি আরো বলেন, ২০০০ সালে ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন ও মানুষের ভাষা ও কৃষ্টির অধিকারের প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। প্রায় ৬৯ বছর আগে এইদিনে হুঙ্কার দিয়েছিল বাঙালি, বলেছিল আমি মা ডাকতে চাই মায়ের ভাষায়। আর আমরা আজও মা ডাকি, কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি সেই দিনের সেই হুঙ্কারী বাঙালিদের। আমি শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রূহের মাগফেরাত কামনা করি।
১ নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার আরিফ আমেরিকা থেকে কম্পিউটার সায়েন্স এ লেখা পড়া শেষ করে বাংলাদেশে এসে ব্যবসার পাশাপাশি মানবসেবায় আত্মনিয়োগ করেছেন |সে সকলের নিকট দোয়া প্রার্থী।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.