
সম্মিলিত সাংবাদিক এসোসিয়শন সাতক্ষীরার বার্ষিক সাধারণ সভা ও ২০২১ সালের কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি ২০২১) বেলা সাড়ে ১১টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্মিলিত সাংবাদিক এসোসিয়শনের বার্ষিক সাধারণ সভা শেষে ২০২১ সালের কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি মো. আব্দুর রহিমকে সভাপতি ও দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ফিরোজ হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগের বার্তা পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, জাকির হোসেন মিঠু, মীর মোস্তফা আলী, এম বেলাল হোসেন, আব্দুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান মধু, মাহফিজুল ইসলাম আক্কাজ, মাসুদ আলী, শেখ কামরুল ইসলাম, সেলিম হোসেন, আজিজুল ইসলাম ইমরান, রেজাউল ইসলাম, ইমরান হোসেন প্রমুখ।
সভায় বিগত বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন ও সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে সকল সদস্যদের আন্তরিকভাবে সহযোগিতা করার আহবান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.