রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন গোপালগঞ্জে ই য়া বা ও বিপুল পরিমাণ টা কাসহ এক মা দ ক ব্য ব সা য়ী গ্রে প্তা র  তালায় টিস্যু কালচার কলায় ভাগ্যবদল কৃষক খায়রুল আলমের কুলিয়া ইউনিয়ন পরিষদের জমি দখল: সচিবের দেওয়া অভিযোগপত্র ‘নিখোঁজ, দায় সারছে প্রশাসন তালায় পাষন্ড স্বামীর বি রু দ্ধে স্ত্রী হ ত্যা র অ ভি যো গ! সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভায় জেলার উন্নয়নে ২১ দফা দাবি কালিগঞ্জে কাটা তাল গাছের মাথার আ ঘা তে কৃষকের মৃ ত্যু সুন্দরবনে হরিণ শিকারের ২৫টি ফাঁ দ উ দ্ধা র সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল

সাতক্ষীরায় বাড়ির লোকজনদের অচেতন করে চুরি

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে

অজ্ঞান পার্টির সদস্যরা পরিবারের সদস্যদের অচেতন করে মোবাইল,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে। শনিবার দিবাগত রাতে সাতক্ষীরা শহরের সুলতানপুর আজাদী সংঘ সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুলতানপুরের মনিরুজ্জামান কুরবান শনিবার রাত ১১টার দিকে ভাত খেয়ে শুয়ে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তার বাড়ির ছাদের উপর দিয়ে ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে পরিবারের সকল সদস্যকে অচেতন করে। পর তারা ঘরের আলমারি ভেঙ্গে নগদ টাকা, সোনার গহনা, কাপড়, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে ওই পরিবারের চার সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

একই রাত্রে একই এলাকার হাজরা সাধুর বাড়িতে চলমান বিল্ডিং কাজের জন্য থাকা বিভিন্ন মালামাল অজ্ঞাত চোররা চুরি করে নিয়ে যায় বলে বাড়ির মালিক জানিয়েছেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে সুলতানপুর মিশন সরকারি প্রাইমারি স্কুলের পিছনে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমানের বাড়িতে চুরি হয়। বাড়ির গ্রিল কেটে ওই বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। গত কয়েকদিন পূর্বে একই এলাকার ডাক্তার আব্দুর রাজ্জাক এর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

চুরি আতঙ্ক ভুগছেন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার মানুষ। প্রায় প্রতি রাতেই কোন কোন বাড়িতে ঘটছে চুরির ঘটনা। সামান্য কয়েকদিনের ব্যবধানে সুলতানপুর এলাকায় চুরির হিড়িক পড়ায় এলাকাবাসীর মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!