প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২১, ২:৪৮ পি.এম
গাজীপুরের কোনাবাড়ীতে ৫ ডাকাত গ্রেফতার

গাজীপুরের কোনাবাড়ীতে অভিযান চালিয়ে ৫ জন ডাকাত গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
আজ মধ্য রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানা পুলিশ ঢাকা - টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কোনাবাড়ী ট্রাক স্ট্যান্ডের সামনে ফ্লাইওভারের নিচ থেকে
অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা হলেন, জামাল (৪৩), আসাদুজ্জামান, ছাব্বির আহম্মেদ পলাশ, আতিকুল ইসলাম অপু ও আব্দুর রহমান। অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে একটি পিকাপসহ, চাপাতি, দা, রশিও লোহার পাইপ উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোনাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মালেক খসরু খান বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আইনি পক্রিয়ায় তাদের আদালতে প্রেরন করা হবে।
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.