বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগীতায় শুক্রবার (০৮ মে ‘২৬) সকাল ১০টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষী খোলপেটুয়া নদীর তীরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের অর্ধ শতাধিক তরুণ-তরুণী এ স্ট্রাইকে অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম এবং এক্টিভিস্টা বাংলাদেশ।

শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন, এস ওয়াই এস টি সভাপতি সাইদুল ইসলাম, শরুব ইয়ুথ টিমের কমিউনিকেশন ফোকাল জেবা তাসনিয়া প্রমুখ। 

স্ট্রাইকে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী উপকূলীয় জনগোষ্ঠী হলেও এর জন্য দায়ী নয় তারা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে বিশ্বকে দ্রুত এগিয়ে যেতে হবে। উপকূলের মানুষ প্রতিনিয়ত লবণাক্ততা, পানির সংকট ও দুর্যোগের সঙ্গে লড়াই করছে। অথচ জলবায়ু সংকট তৈরিতে আমাদের ভূমিকা খুবই কম। তাই আমরা একটি ফসিল ফ্রি ভবিষ্যতের দাবিতে বিশ্বব্যাপী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি।

তারা আরও বলেন, যুবসমাজ এখন আর নীরব নয়। আমাদের ভবিষ্যৎ রক্ষায় এখনই কার্যকর জলবায়ু পদক্ষেপ নিতে হবে। জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে তরুণদের আরও সংগঠিত হতে হবে। উপকূলের বাস্তবতা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

এসময় উপস্থিত ছিলেন, শরুব ইয়ুথ টিমের ফাইন্যান্স ফোকাল এস এম রাশিদুল ইসলাম, মাসুদ রানা, রবিউল ইসলাম, শামীম হোসেন, নাহিদা সুলতানা, সালাম, রাজীব প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!