বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় উঠান বৈঠক অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে খামারিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার কাশিপুর হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক, টিকাদান ও স্বল্পমূল্যের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি।

মঙ্গলবার (৬ জানুয়ারি ‘২৬) সকালে সোনালী স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় উৎপাদিত টিকাবীজ ক্রয়, বাস্তবায়ন ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে গবাদি পশুর রোগ প্রতিরোধ, টিকাদান ও খামারিদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়। তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম হায়দার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ এম মান্নান কবীর ও প্রকল্প পরিচালক মো. তায়েজুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও কাশিপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনালী স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সুমন্ত মজুমদার।

এ সময় বক্তারা বলেন, গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে দুধ ও মাংস উৎপাদন বাড়বে। খামারিদের আর্থিক সক্ষমতা উন্নত হবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। তারা নিয়মিত টিকাদান, পরিচ্ছন্ন খামার ব্যবস্থাপনা ও পশু চিকিৎসা সেবা গ্রহণের ওপর গুরুত্ব দেন। উঠান বৈঠকে অংশগ্রহণকারী খামারিরা পশুর বিভিন্ন রোগ, প্রতিরোধ ব্যবস্থা ও স্বল্পমূল্যে চিকিৎসা সেবা সম্পর্কে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!