বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা জেলা দলের জয়লাভ 

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর ‘২৫) বিকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল, তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন, সদর সহকারি কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক মুহা: জিল্লুর রহমান ও তৈয়েব হাসান বাবু প্রমুখ।
তারুণ্যের উৎসব উপলক্ষে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় সাতক্ষীরা জেলা ফুটবল দল বনাম বরিশাল জেলা ফুটবল দল। খেলার প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটের খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের খেলায় ও কোন দল গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় ট্রাইবেকারে। 
ট্রাইবেকারে ৩-২ গোলে বরিশালকে পরাজিত করে দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা দল জয় লাভ করে। 
খেলার রেফারির দায়িত্ব পালন করেন ফরিদ আহমেদ, আনিছুর রহমান ও নুরুন্নবী। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। খেলা পরিচালনা করতে হিমশিম খেয়েছে আয়োজক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ট্রাইবেকার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মাহবুবুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!