বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

ঈদের দীর্ঘ ছুটিতে দেবহাটায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে বিশেষ সেবা প্রদান

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

এ বছর পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটিতে পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সেবামূলক প্রতিষ্ঠানসমূহ। দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর এর কোন প্রভাব পড়তে না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং বিভাগীয় পরিচালকের পক্ষ থেকে ছুটি কালীন সময়ে মা ও শিশুর স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়।

সেই নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা উপ পরিচালক রওশন আরা জামানের তত্ত্ববধানে পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটিতে দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের অধীনস্থ পারুলিয়া ইউনিয়ন ও নওয়াপাড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদান করা হয়।

দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, দীর্ঘ ছুটিকালীন সময়ে দেবহাটা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ নিরলসভাবে পরিবার পরিকল্পনা বিভাগের নির্দেশনা মোতাবেক বিভিন্ন সেবা প্রদান করে।

হঠাৎ আবার নতুন করোনা সংক্রামক দেখা দেওয়ায় সকলকে মাস্ক ব্যবহার করার পরামর্শ ও সামাজিক দূরত্ব বজায় রেখেই ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলো থেকে ৮ জন গর্ভবতী মাকে গর্ভকালীন সেবা ও পরামর্শ প্রদান করা হয়, ১৭ জন শিশুকে সাধারণ স্বাস্থ্য সেবা প্রদান ও ৩৮জন সাধারণ রোগী, ০৪ জন কিশোর- কিশোরীকে সেবা প্রদান করা হয়, ইনজেকশন সহ ২ জনকে খাবার বড়ি বিতরণ করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা পদ্ধতি ভিত্তিক বিভিন্ন সেবা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!