বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা বুধবার (৩০ এপ্রিল ‘২৫) অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় ও সভাপতিত্ব বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহাবুবুল আলম, জেলা বিএনপি’র সদস্য শেখ সিরাজুল ইসলাম ও মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম এমদাদুল হক, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়েজিত বোস্তামি উজ্বল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, টাউনশ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল লতিফ, রিপোর্টাস ক্লাবের সভাপতি ডা.ওহিদুজ্জামান, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোজাহিদ বিন ফিরোজ ও ইমরান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান,  উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় সিদ্ধান্ত হয় যে, উপজেলার সকল যাত্রছাউনি উন্মুক্ত করে তা জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হবে। মাদক ও চোরাচালানকারীদের চিহ্নিত করতে তাদের তালিকা প্রস্তুত করা হবে। এছাড়া চোরাই পথে আসা চিংড়ি রেনু বন্ধে বিজিবিকে কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়। ইছামতি নদীভাঙ্গন ও রূপসী ম্যানগ্রোভ পর্যটনকেন্দ্র রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!