বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে মুজিবর রহমানের জয়লাভ

রঘুনাথ খাঁ, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৪৬০ বার পড়া হয়েছে

কয়েকটি বিছিন্ন ঘটনার মধ্যে দিয়েই সাতক্ষীরার দেবহাটা উপজেলা চেয়ারম্যান উপ-নির্বাচন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান নৌকা প্রতীকে নিয়ে ২৫ হাজার ৪৬৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

বৃহষ্পতিবার রাত ৮টায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও রিটার্ণিং অফিসার জেলা নিবার্চন কর্মকর্তা নাজমূল কবীর এ রায় ঘোষণা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রফিকুল ইসলাম আনারস প্রতীক পেয়েছেন ১২ হাজার ৯৯৩ ভোট ও এনপিপি প্রার্থী আজিয়ার রহমান আম প্রতীক পেয়েছেন ৪০৬ ভোট।

এদিকে বৃহষ্পতিবার ভোটগ্রহণ চলাকালে ভোট কারচুপির অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখীপুর মাধ্যমিক বিদ্যালয় কেদ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়। জেলা নির্বাচন কমিশনার ও উপজেলা রিটার্ণিং অফিসার নাজমুল কবীর বৃহষ্পতিবার দুপুরে আড়াইটার দিকে এ নির্বাচন স্থগিত করেন।

এ ছাড়া দুপুরে দক্ষিণ সখীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী এজেন্ট গোপল মন্ডলকে নৌকা প্রতীকের লোকজন মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র রাসেদ, আব্দুর রশিদ, আনছার আলী ও জামিলা নামের চারজনকে পিটিয়ে জখম করা হয়েছে। তাদেরকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র ভোট কারচুপির অভিযোগ এনেছেন আনারস প্রতীকে নির্বাচন অংশ নেওয়া রফিকুল ইসলাম।

এদিকে শীত ও কুয়াশার কারণে বৃহষ্পতিবার সকাল ৯টায় ভোট শুর হতেই ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। উপজেলার ৫টি ইউনিয়নের ৪০টি কেন্দ্রের ২৪৬টি কক্ষে ১লাখ ২ হাজার ৬৫৬জন ভোটার ছিল।

প্রসঙ্গত,করোনায় আক্রান্ত হয়ে গত ৭ আগষ্ট দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল গনি মারা গেলে উপজেলা চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষণা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!