বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

দেবহাটায় ইউএনও, এসিল্যান্ডের যৌথ অভিযানে অবৈধ নেট পাটা অপসারণ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা দেবহাটার বিভিন্ন খালে নেট পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ ঠেকাতে অভিযান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান ও উপজেলা সহকারী কমিশন (ভূমি) শরীফ নেওয়াজ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর’২৪) দুপুরে উপজেলার কুলিয়া ও পারুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন খালে নেট পাটা বসিয়ে পানি প্রবাহ বাধাগ্রস্থ করে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করে আসছে কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে জনসাধারণের কল্যাণে নেট পাটা অপসরণ অভিযান পরিচালনা করে অবৈধ নেট পাটা অপসারণ করা হয়েছে। এছাড়া এ কাজে জড়িতদের আইনের শাস্তি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এ ধরণের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। জনস্বার্থে এ ধরনের কাজের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শরীফ নেওয়াজ, মেরিন এন্ড ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, পারুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হোসেন খান, কুলিয়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মঞ্জুর ইলাহি, নির্বাহী অফিসারের বেঞ্চ সহকারী সাদেক হোসেন, এসিল্যান্ড অফিসের অফিস সহকারী প্রদীপ কুমার ঢালীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!