বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে-আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম খুলনা জেলা পুলিশ লাইনসে আজ মঙ্গলবার (২৬ জুন’২৪) খুলনা বিভাগের সব পুলিশ ইউনিট ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অফিসার এবং ফোর্সের সঙ্গে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

উক্ত সভায় ইন্সপেক্টর জেনারেল বলেন, বাংলাদেশ পুলিশ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখছে।

পুলিশ প্রধান বলেন, ‘আমরা দায়িত্ব পালনের মধ্য দিয়ে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করব। মানুষকে সেবা দিয়ে গর্বিত হব।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, দেশে-বিদেশে পুলিশ সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, লজিস্টিকস বাড়িয়েছেন। ফলে পুলিশ বাহিনীর সক্ষমতা বেড়েছে।’

আইজিপি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন। স্মার্ট বাংলাদেশের উপযোগী করে বাংলাদেশ পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।’

এর আগে লাল ফিতা কর্তন এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কেএমপি, খুলনার পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

তিনি খুলনা জেলা পুলিশ লাইন্সে খুলনা জেলা পুলিশের নবনির্মিত সার্ভিস ব্লক ভবন উদ্বোধন করেন এবং সেখানে গাছের চারা রোপণ করেন।

পরে আইজিপি খুলনা বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সফরকালে মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম, পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, খুলনা সহ এবং কেএমপি ও খুলনা রেঞ্জের সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা’গণ আইজিপি সঙ্গে উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!