সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

নারী ও শিশুদের যৌন হয়রানীর প্রতিবাদে সাতক্ষীরায় কিশোর-কিশোরী ও যুব সমাবেশ অনুষ্টিত

আসাদুজ্জামান::
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব সমাবেশ অনুষ্টিত হয়েছে।

বেসরকারী উন্নয়ন সংস্থা সহায় সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার সকালে সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারও ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তেব্য রাখেন, ওয়ান ষ্টপ ক্রাইসিস সল’র প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, বুশরা পলিটেকনিক ইনষ্টিউটের অধ্যক্ষ আসাদুজ্জামান, বিট পুলিশ অফিসার এস আই সাইফুল ইসলাম, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক কর্মকর্তা সাকিবুর রহমান, সহায় সাতক্ষীরার প্রকল্প সম্বয়কারী মেহেদী হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহায় সাতক্ষীরার প্রকল্প সহায়ক শোকর আলী।

বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী ও বাল্য বিবাহ প্রতিরোধ যুব সমাজের একত্রিত হয়ে মূখ্য ভুমিকা পালন করতে হবে। এ সময় তাদের জনপ্রতিনিধি ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমম্বয় করে কাজ করার আহবান জানিয়ে আগামীর নেতৃত্ব তাদের নিজেদেরকে গড়ে তোলার আহবান জানান।

এ সময় সেখানে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ ও লালকার্ড প্রদর্শনসহ কুউজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!