বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

বাঘারপাড়া পাওনা টাকা আনতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ ময়মুর হোসেন

✍️দেশ টাইমস ডেস্ক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৭ বার পড়া হয়েছে

যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরায় পাওনা টাকা আনতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন এস এম ময়মুর হোসেন (৬২) নামে অবসরপ্রাপ্ত একজন স্কুলশিক্ষক। তিনি যশোর শহরের বকচর প্রাইমারী স্কুলের পাশের জনৈক মিজানুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।

স্ত্রী শিরিনা খাতুন জানান, পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তার স্বামীকে গুম করে রেখেছেন হাসান আলী বিশ্বাস নামে এক ব্যক্তি। এ ঘটনায় গত ১৩ সেপ্টেম্বর শিরিনা খাতুন কোতয়ালি থানায় একটি জিডি করেন। অভিযুক্ত হাসান আলী বিশ্বাস তাদের পূর্ব পরিচিত। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর ভালো ভালো বেতনের চাকরি দেওয়ার কথা বলে তার স্বামী ময়মুর হোসেনের কাছ থেকে ৮ লাখ ৩৫ হাজার টাকা নিয়েছিলেন হাসান আলী বিশ্বাস। কিন্তু চাকরি দিতে ব্যর্থ হলে হাসান আলী বিশ্বাসের কাছে টাকা ফেরত চাওয়া হই। এর প্রেক্ষিতে টালবাহনার এক পর্যায়ে চলতি বছরের ১০ মে ময়মুর হোসনকে রুপালি ব্যাংক খাজুরা শাখার একটি চেক দেন হাসান আলী বিশ্বাস। এরপর গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে হাসান আলী বিশ্বাস তার ০১৯২৫-২৮৫৬৫৬ নম্বরের মোবাইল ফোন থেকে ময়মুর হোসেনের ০১৯১৭-৯৩৯৩৭৭ নম্বরে কল দিয়ে তাকে পাওনা টাকা আনার জন্য খাজুরা যেতে বলেন। এ কারণে পরদিন ১১ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে হাসান আলী বিশ্বাসের বাড়িতে যান ময়মুর হোসেন। সেখানে যাওয়ার পর ময়মুর হোসেন তার আরেকটি মোবাইল ফোন নম্বর ০১৪০১-৩৮২৮৮৫ দিয়ে স্ত্রী কে কল দিয়ে খাজুরায় হাসান আলী বিশ্বাসের বাড়িতে পৌঁছিয়েছেন বলে জানান। সর্বশেষ তার ৯ টা ৪৯ মিনিটে স্বামীর সাথে মোবাইল ফোনে কথা হয় শিরিনা খাতুনের। এরপর থেকে ময়মুর হোসেনের মোবাইল ফোন নম্বর বন্ধ রয়েছে। ৫ দিন ধরে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। যে কারণে তার স্ত্রী শিরিনা খাতুন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ ঘটনায় প্রথমে তিনি কোতয়ালি থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন। সর্বশেষ ১৩ সেপ্টেম্বর থানায় জিডি করেছেন। শিরিনা খাতুনের অভিযোগ, হাসান আলী বিশ্বাস হয়ত টাকা দেওয়ার কথা বলে তার স্বামীকে ডেকে নিয়ে গুম করে রেখেছেন।এ জন্য তিনি তার স্বামীকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!