বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

তালায় ৪০ পরিবারের মাঝে গাছসহ কৃষি উপকরণ বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর উত্তরণ সেন্টারে কপোতাক্ষ অববাহিকার দরিদ্র ৪০ পরিবারের মাঝে গাছসহ বিভিন্ন ধরণের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলায় উন্নত কৃষি ব্যবস্থার লক্ষ্যে উত্তরণের এসআরএম প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, উপজেলা পানি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, তানিয়া সুলতানা প্রমুখ।

এ সময় ৪০ পরিবারের প্রত্যেকের মাঝে ১০টি করে গাছ, ১০ টি চুই ঝালের চারা, ১৫ রকম সবজি বীজ, নেট, সারসহ বিভিন্ন ধরণের উপকরণ প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!