বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

আজ থেকে সাতক্ষীরায় টুংগীপাড়া এক্সপ্রেস এর যাত্রা শুরু

✍️শেখ আরিফুল ইসলাম আশা 🔏 নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় “টুংগীপাড়া এক্সপ্রেস” এর কাউন্টার ও পরিবহনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার ৭ জানুয়ারি দুপুরে শহরের সঙ্গীতার মোড়ে টুংগীপাড়া এক্সপ্রেস পরিবহন ও সাতক্ষীরার প্রধান কাউন্টার আনুষ্ঠািনিক উদ্বোধন করেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

এসময় টুংগীপাড়া এক্সপ্রেস এর জেনারেল ম্যানেজার, মফিজুর রহমান, সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ রবিউল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক কাজী আক্তারুজ্জামান মহব্বত, ম্যানেজার মোঃ গোলাম হামদানি,তারেক শিকদার, আব্দুল কাদের প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুংগীপাড়া এক্সপ্রেস এর জেনারেল ম্যানেজার মফিজুর রহমান বলেন, দীর্ঘ ১২ বছর সুনামের সাথে টুংগীপাড়া এক্সপ্রেস রাজধানী ঢাকা সহ দেশের পাঁচটি রুটে নিয়মিতভাবে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। আজ থেকে সাতক্ষীরায় যাত্রা শুরু হলো টুংগীপাড়া এক্সপ্রেস পরিবহনের এর। যাত্রীদের নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করবে টুংগীপাড়া এক্সপ্রেস। আজ থেকে সাতক্ষীরা – ঢাকা – সায়দাবাদ – গুলিস্তান – ভায়া – খুলনা জিরোপয়েন্ট – গোপালগঞ্জ – মাওয়া নিয়মিত চলাচল করবে টুংগীপাড়া এক্সপ্রেস।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!