
সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা ল্যাবরেটরী স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য এবং কালিগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারী সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) অধ্যাপক শেখ রিয়াজুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য শেখ হোসাইন আহমেদ গোলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম, হাফিজুর রহমান শিমুল, অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম, গোলাম রহমান, জিএম, নুরুজ্জামান, হালিমা খাতুন ও শিক্ষক দুলাল চন্দ্র বাছাড় প্রমুখ। আলোচনা সভা শেষে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করেন স্কুলের সহকারী শিক্ষক দুলাল চন্দ্র বাছাড়।
