বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

আশাশুনি প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: আহসান সভাপতি, হাসান সম্পাদক

✍️হাফিজুর রহমান শিমুল🔏কালিগঞ্জ প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আহসান হাবিব সভাপতি, আঃ আলিম সিনিঃ সহ-সভাপতি ও এস কে হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহন করা হয়। উৎসব মুখর পরিবেশে নির্বাচনে ৩১ জন ভোটার ভাটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে এসএম আহসান হাবিব (পত্রদূত) ১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী জিএম আল ফারুক (দৃষ্টিপাত) পেয়েছেন ১৫ ভোট। সিনিঃ সহ-সভাপতি পদে আব্দুল আলীম (দেশ সংযোগ) ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী বোরহান উদ্দিন বুলু (কালান্তর) পেয়েছেন ১৩ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে এসকে হাসান (ভোরের কাগজ) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সমীর রায় (সুপ্রভাত সাতক্ষীরা) পেয়েছেন ১১ ভোট। এরআগে যুগ্ম- সাধারণ সম্পাদক পদে শরিফুজ্জামান মুকুল শিকারী (দৈনিক নওয়াপাড়া), সাংগঠনিক সম্পাদক পদে আকাশ হোসেন (যুগেরবার্তা) ও অর্থ সম্পাদক পদে এম এম নুর আলম ( দৃষ্টিপাত ও সত্যপাঠ) তাদের কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন, উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান শিকদার। রিটার্ণিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল ইসলাম ও পোলিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী। নির্বাচন কমিশনারের সার্বিক সহযোগি হিসাবে ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান ও সদস্য সুব্রত কুমার দাশ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চলাকালে পুলিশ বাহিনীর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলী এবং উপজেলার বিভিন্ন আঞ্চলিক ও ইউনিয়ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রেসক্লাবে গমন করে পর্যবেক্ষণ ও সহযোগিতা করেন।

বিজয়ী প্রার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি, উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, নীলকণ্ঠ সোম, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, আ ব ম মোছাদ্দেক, রফিকুল ইসলাম মোল্যা, চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলম, রণজিৎ কুমার বৈদ্য, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি বাজার বণিক সমিতির সভাপতি মফিজুল ইসলাম লিংকন, সেক্রেটারী শহিদুল ইসলাম, বুধহাটা বাজার বণিক সমিতিরি সভাপতি ফারুক ঢালী, সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম মহিদ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!