বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস নেয় পিয়ন! উপকূলে জলবায়ু অভিযোজনে কারিতাসের বার্ষিক সমাবেশ বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে সাংবাদিক এম জিললুর রহমানের খালার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন দেবহাটা ভূমিসেবা মেলা উপলক্ষে র‌্যালি আলোচনা সভা দেবহাটায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধিজনের মতবিনিময় দেশব্যাপী নারী ও কন্যা নি র্যা ত নে র বি রু দ্ধে সাতক্ষীরায় বি ক্ষো ভ সমাবেশ ধ র্মী য় অ নু ভূ তি তে আ ঘা তে র অ ভি যো গে সাতক্ষীরায় শিক্ষক গ্রে প্তা র সুন্দরবনে জেলেকে গু লি করে হ ত্যা: ‘প্রকৃত দোষীদের শাস্তি হবেই’-নিহত পরিবারকে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী সাতক্ষীরায় ভিটাবাড়ি থেকে উ চ্ছে দ করতে নিরীহ ব্যক্তিকে মি থ্যা মা ম লা য় জড়িয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন

বেতনের টাকা হাতে পেয়ে আবেগাপ্লুত কোটালীপাড়ায় পুনর্বাসিত সেই ৪৩ ভিক্ষুক

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৬২৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পুনর্বাসিত সেই ৪৩ জন ভিক্ষুক তাদের মাসিক মুজুরীর টাকা হাতে পেয়ে আবেগাপ্লুত।

আজ মঙ্গলবার কোটালীপাড়ায় পুনর্বাসিত ভিক্ষুকরা স্ব-উপার্জিত অর্থ হাতে পেয়েছেন। সারা মাস কাজ করে প্রথম হাতে পেলেন মেহনতের এই মজুরীর টাকা।

উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলি গ্রামে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার দিক নির্দেশনায় ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের অর্থায়নে সদ্য নির্মিত ভিক্ষুকদের পুনর্বাসন কেন্দ্র “অবলম্বন” এ দুপুরে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শাহিদা সুলতানা নিজে উপস্থিত থেকে এক মাসের মজুরী বাবদ নগদ ৩ হাজার টাকা করে প্রত্যেকের হাতে তুলে দেন।

সেখানে মোট ৪৩ জন পুনর্বাসিত ভিক্ষুক রয়েছেন। মাসিক বেতনের সাথে তাদের প্রত্যেককে একটি করে টি-শার্ট ও ২০০ মি.লি. প্যাকের মিল্কভিটা পাস্তুরিত তরল দুধ তুলে দেওয়া হয়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাহফুজুর রহমান, কুশলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের সুপার ভাইজার অমিত হাসান প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!