
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশে একযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে ” মুজিববর্ষ উপলক্ষে চলছে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ”।
এরই ধারাবাহিকতায় বিআরটিএ বাগেরহাট সার্কেল রবিবার থেকে বিশেষ সেবা সপ্তাহ শুরু করেছে। যাহা একটানা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
গত রবিবার বিআরটিএ সদর কার্যালয় থেকে ভার্চূয়ালী লাইভ এর মাধ্যমে সারাদেশ ব্যাপী একযোগে মুজিব বর্ষের বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় ভার্চূয়াল লাইভ এর মাধ্যমে বাগেরহাট কালেক্টরেট এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার রিজাউল ইসলাম, বিআরটিএ বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) তানভীর আহমেদ , মোটরযান পরিদর্শক মোঃ ফরহাদ হোসেন ও ট্রাফিক পরিদর্শক মামুনুর রশীদ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষ উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ সম্পর্কে জানতে চাইলে বিআরটিএ বাগেরহাট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিন) তানভীর আহমেদ বলেন, বিশেষ সেবা সপ্তাহে প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত অনলাইনে বাংলাদেশ সার্ভিস পোর্টাল (বিএসপি)’র মাধ্যমে মোটরযানের রেজিস্ট্রেশন প্রদান, বাংলাদেশ সার্ভিস পোর্টাল (বিএসপি)’র মাধ্যমে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রদান, ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক গ্রহন, ডিজিটাল রেজিস্ট্রেশনের বায়োমেট্রিক গ্রহন, ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড প্রদান, ডিজিটাল নাম্বার প্লেট সংযোজন, যে কোন জেলার মোটরযানের ফিটনেস সার্টিফিকেট প্রদান, বিভিন্ন মোটরযানের মালিকানা পরিবর্তনের কার্যত্রুম গ্রহন, সকল প্রকার সনদ/ বায়োমেট্রিক গ্রহন এর তথ্য অনলাইন এর মাধ্যমে গ্রাহককে অবহিত করন ও মোটরযান, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সকল প্রকার ফিস ব্যাংক এর মাধ্যমে অনলাইনে প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়াও অন্যান্য কার্যক্রম পূর্বের ন্যায় অন স্টপ সার্ভিসের মাধ্যমে সেবা অব্যাহত থাকবে।